UPST00235

ইলমেদ্বীন একাডেমি

ফরজ ইলমেদ্বীন ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষার নির্ভরযোগ্য একটি অনলাইন প্রতিষ্ঠান

UPST0001
UPST00249

ilmedin Academy

Ilmedin Academy একটি আদর্শভিত্তিক ইসলামি শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য—কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে প্রতিটি মুসলিম নর-নারীর জন্য অপরিহার্য ফরজ দ্বীনি জ্ঞানকে সহজ, প্রামাণ্য ও বাস্তবমুখী করে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
আমরা বিশ্বাস করি, বিশুদ্ধ আকীদা, সঠিক ইবাদত ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমেই একজন মুসলিমের ব্যক্তি ও সামাজিক জীবন সুন্দর ও সফল হতে পারে। সে বিশ্বাস থেকেই ইলমেদ্বীন একাডেমি আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার ভিত্তিতে দ্বীনের মৌলিক জ্ঞানকে সুসংগঠিত পাঠক্রম, গবেষণাভিত্তিক গ্রন্থনা এবং সমসাময়িক উপস্থাপনার মাধ্যমে প্রচার করে যাচ্ছে।
ইলমেদ্বীন একাডেমির অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো—সহিহ ও শুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা। মাখরাজ, সিফাত ও তাজবীদের মৌলিক নীতিমালা অনুসরণ করে কুরআন পড়ার সঠিক পদ্ধতি শেখানো আমাদের অগ্রাধিকার, যাতে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াতে শুদ্ধতা ও সৌন্দর্য উভয়ই অর্জন করতে পারে।
এছাড়াও, শিশুদের জন্য দ্বীনের প্রাথমিক জ্ঞান শিক্ষা ইলমেদ্বীন একাডেমির একটি বিশেষায়িত উদ্যোগ। ঈমান, নামাজ, আদব-আখলাক ও দৈনন্দিন মাসনূন আমলের মতো মৌলিক বিষয়গুলো শিশুদের মানসিকতা ও বয়স উপযোগী পদ্ধতিতে উপস্থাপন করা হয়, যাতে ছোটবেলা থেকেই তাদের অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা ও সচেতনতা গড়ে ওঠে।

ইলমেদ্বীন একাডেমি কেবল তথ্যভিত্তিক শিক্ষা নয়; বরং চিন্তা-চেতনা গঠন, আত্মশুদ্ধি এবং আল্লাহভীতিমূলক জীবনধারা গড়ে তোলার এক বিশ্বস্ত দিকনির্দেশনা। আমাদের লক্ষ্য—একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও আমলনির্ভর মুসলিম সমাজ গড়ে তোলা—এই প্রত্যয়ে ইলমেদ্বীন একাডেমির পথচলা।

আমাদের কোর্সসমূহ

আমাদের প্রকাশিত বইসমূহ

বইটি সম্পর্কে:

মৌলিক ইসলামি গ্রন্থ: প্রতিটি মুসলিম নর-নারীর জন্য ফরজ জ্ঞানগুলো সহজ ও বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়েছে।

আকীদা, ইবাদত, তাহারাত, সালাত, সিয়াম ও যাকাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গভাবে আলোচিত।

নারীদের বিশেষ অধ্যায়: মা-বোনদের একান্ত সংবেদনশীল মাসআলাসমূহ কুরআন ও সুন্নাহর আলোকে নির্ভুলভাবে সাজানো।

সহিহ সুন্নাহর আলোকে লিখিত হওয়ায় পাঠক কোনো প্রকার বিভ্রান্তি ছাড়াই সঠিক আমল শিখতে পারবে।

নতুন শিক্ষার্থী থেকে শুরু করে দাওয়াহকর্মী—সহজ ভাষার কারণে এটি সবার জন্য সমান উপযোগী।

প্রতিটি অধ্যায় এমনভাবে বিন্যস্ত যেন অল্প সময়ে আপনি প্রয়োজনীয় সকল ফরজ জ্ঞান অর্জন করতে পারেন।

বইটি বিষয়ভিত্তিক ৩টি পর্বে, মোট ৩০টি অধ্যায়ে এবং ৩০০+ পৃষ্ঠায় সুসংগঠিতভাবে সাজানো।

ইলমেদ্বীন একাডেমি কর্তৃক প্রণীত এই বইটি আপনার জ্ঞানের ঘাটতি পূরণে একটি নির্ভরযোগ্য সহায়ক।

ADMISSION PROCESS

1

Select A Course

কোর্স তালিকা থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি কোর্স নির্বাচন করুন। অতঃপর ENROLL COURSE বাটনে প্রেস করে কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্ত জেনে নিন। এরপর পরবর্তী ধাপে চলে যান…

2

Pay The Fee

Enroll বাটনে ক্লিক করে SSLCOMMERZ সিলেক্ট করে বিকাশ/নগদ/ রকেট নম্বর বা কার্ডের তথ্য দিন এবং ওটিপি (OTP) ও পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করে সরাসরি কোর্সে এনরোল করুন।

3

Start Classes

পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই আপনার ড্যাশবোর্ড ওপেন হবে এবং আপনি ক্লাস দেখে শেখা শুরু করতে পারবেন।

২০২৫ সাল থেকে অগ্রগতি ও অর্জন

99
Our Satisfaction Score
77+
Enquiries from Countries
121+
Ebooks Sealing
185+
Customer Registered

CEO ABOUT শিক্ষক

কুরআন অধ্যয়নে বিশেষজ্ঞ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষক। আমাদের বিশেষজ্ঞরা তাজবীদ এবং মাকামাত তেলাওয়াতের শিল্পের উপর গভীর জ্ঞান রাখেন, প্রতিটি শিক্ষার্থীকে পেশাদার এবং আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদান করেন। আলহামদুলিল্লাহ।

সাপোর্ট সিস্টেম

২৪/৭ কমিউনিটি সাপোর্ট

দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন, যেকোনো সমস্যা সমাধানে আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম সব সময় আপনার পাশে থাকবে।

ক্লাস টাইম

নিজের সুবিধামতো শেখার সুযোগ

কোর্সগুলো সেলফ-পেসড হওয়ায় সব কোর্স ম্যাটেরিয়াল ওয়েবসাইটেই আগে থেকেই দেয়া থাকে। ফলে আপনি আপনার সুবিধামতো সময়ে, যখন ইচ্ছা, যেভাবে চান—সেভাবেই শিখতে পারবেন।

শিখন ফল

নিজেকে যাচাই করার সুযোগ

প্রতিটি কোর্সেই রয়েছে অটোমেটেড কুইজ—যার মাধ্যমে আপনি শেখার সঙ্গে সঙ্গে ঠিক কতটা আয়ত্ত করেছেন, তা তৎক্ষণাৎ পরখ করে দেখতে পারবেন। এতে আপনার অগ্রগতি পরিষ্কারভাবে বোঝা যাবে এবং শেখা হবে আরও কার্যকর।

UPST00252

যেকোনো তথ্যের জন্য কল করুন